সুনীল গঙ্গোপাধ্যায়
- তোমার ছিল স্বপ্ন দেখার অসুখ, তুমি
আপন মনে কথা বলতে
- তোমার ছিল বিষম দুঃখ,
তুমি কখনো
নদীর পারে একলা যাওনি
- তোমার ছিল ছুরির মতন
ধারালো রাগ
হটাৎ যেদিন হাতে তোমার কাঁটা ফুটলো
গোপাল গাছটা লণ্ডভণ্ড করেছিলে,
মনে পড়ে না ?
- শুধু কি তাই, প্রজাপতির
ডানা ছিঁড়েছি
কত খেলনা কেড়ে নিয়েছি
অন্তত তিন ডজন কাচের
বাসন ভাঙা সব মিলিয়ে
- নিষ্ঠুরতায় এখনো তুমি কম যাও না
বিদায় শব্দ কঠিন ভাবে
বলতে পারো
রুমাল দিয়ে মুখ মুছলেই
মিলিয়ে যায় অনেক স্মৃতি
- তোমার ছিল দয়ার শরীর
সারা জীবন
ভালো না বেসে দয়া দেখালে
লুজকতার আড়ালে এক অহংকারি !
- ভালোবাসা তো পারস্পরিক
আমায় কেউ ভালোবাসেনি
ঘোর দুপুরে অভুক্ত এক
ক্লান্ত কিশোর
কেউ কি তাকে কাছে ডেকেছে ?
- তুমি অনেক রাত্রিবেলায়
সিঁড়ির মধ্যে বসে থাকতে
নিচে কিংবা ওপর দিকে
কোথায় যাবে, ঠিক জানো না ।
এটাই তোমার মূল সমস্যা
পূর্ণিমায় বা আমাবস্যায়
পথ খুঁজতে ভুল হয়ে যায় ।
সেই নদীটা খুঁজতে খুঁজতে
মনের ভুল
গভির বনে ঢুকে পড়লে ।
- গভীর এবং অন্ধকারও, সেই অরণ্য
শিবের বিশাল জটার মতন
নদীও তাতে
হারিয়ে যায়
নির্জনতার উদাসী রব জ্বালা ধরায়
বুকের মধ্যে
উচ্চাকাঙ্ক্ষা নতজানু ।
- একলা রাস্তা পাওনি বলেই
গিয়েছিলে না
দলে-মিছিলে ?
- আইসক্রিমের কাঠির মতন
আবার আমি
পরিত্তাক্ত !
- এটাও একটা বিলাসিতা নিজেও জানো
তুমিও বুঝি বিলাসী নও
যেমন, তোমার স্বপ্ন দেখা ?
- সর্বনাশ ও স্মৃতির দুঃখ
স্বপ্ন এখন এসব দেখায় !
নারীর কাছে গিয়েছিলাম
আঁচড়ে কামড়ে রক্ত পাগল
ভালবাসার দুঃখ ছাড়াও
সর্বনাশের গাড় মহিমা
এর থেকে কেউ দূরে যায় কি ?
- এক এক সময় নেশার মতন
দুরের দিকে চোখ ঠেকে যায়
দূরত্বকে শান্তি বলে মানতে হঠাৎ ইচ্ছা করে
- যেমন দূর ছেলেবেলার
দুখগুলোও মধুর, যেমন
অন্ধকারে আত্মগ্লানি লুকিয়ে ফের
বাইরে এসে মনে হয় না, চমৎকার
এই বেঁচে থাকা ?
- তোমার ছিল স্বপ্ন দেখার অসুখ, তুমি
আপন মনে কথা বলতে
- তোমার ছিল বিষম দুঃখ,
তুমি কখনো
নদীর পারে একলা যাওনি
- তোমার ছিল ছুরির মতন
ধারালো রাগ
হটাৎ যেদিন হাতে তোমার কাঁটা ফুটলো
গোপাল গাছটা লণ্ডভণ্ড করেছিলে,
মনে পড়ে না ?
- শুধু কি তাই, প্রজাপতির
ডানা ছিঁড়েছি
কত খেলনা কেড়ে নিয়েছি
অন্তত তিন ডজন কাচের
বাসন ভাঙা সব মিলিয়ে
- নিষ্ঠুরতায় এখনো তুমি কম যাও না
বিদায় শব্দ কঠিন ভাবে
বলতে পারো
রুমাল দিয়ে মুখ মুছলেই
মিলিয়ে যায় অনেক স্মৃতি
- তোমার ছিল দয়ার শরীর
সারা জীবন
ভালো না বেসে দয়া দেখালে
লুজকতার আড়ালে এক অহংকারি !
- ভালোবাসা তো পারস্পরিক
আমায় কেউ ভালোবাসেনি
ঘোর দুপুরে অভুক্ত এক
ক্লান্ত কিশোর
কেউ কি তাকে কাছে ডেকেছে ?
- তুমি অনেক রাত্রিবেলায়
সিঁড়ির মধ্যে বসে থাকতে
নিচে কিংবা ওপর দিকে
কোথায় যাবে, ঠিক জানো না ।
এটাই তোমার মূল সমস্যা
পূর্ণিমায় বা আমাবস্যায়
পথ খুঁজতে ভুল হয়ে যায় ।
সেই নদীটা খুঁজতে খুঁজতে
মনের ভুল
গভির বনে ঢুকে পড়লে ।
- গভীর এবং অন্ধকারও, সেই অরণ্য
শিবের বিশাল জটার মতন
নদীও তাতে
হারিয়ে যায়
নির্জনতার উদাসী রব জ্বালা ধরায়
বুকের মধ্যে
উচ্চাকাঙ্ক্ষা নতজানু ।
- একলা রাস্তা পাওনি বলেই
গিয়েছিলে না
দলে-মিছিলে ?
- আইসক্রিমের কাঠির মতন
আবার আমি
পরিত্তাক্ত !
- এটাও একটা বিলাসিতা নিজেও জানো
তুমিও বুঝি বিলাসী নও
যেমন, তোমার স্বপ্ন দেখা ?
- সর্বনাশ ও স্মৃতির দুঃখ
স্বপ্ন এখন এসব দেখায় !
নারীর কাছে গিয়েছিলাম
আঁচড়ে কামড়ে রক্ত পাগল
ভালবাসার দুঃখ ছাড়াও
সর্বনাশের গাড় মহিমা
এর থেকে কেউ দূরে যায় কি ?
- এক এক সময় নেশার মতন
দুরের দিকে চোখ ঠেকে যায়
দূরত্বকে শান্তি বলে মানতে হঠাৎ ইচ্ছা করে
- যেমন দূর ছেলেবেলার
দুখগুলোও মধুর, যেমন
অন্ধকারে আত্মগ্লানি লুকিয়ে ফের
বাইরে এসে মনে হয় না, চমৎকার
এই বেঁচে থাকা ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন