সুনীল গঙ্গোপাধ্যায়
ভালোবাসা ছিল তাই আমি অত ঘৃণায়
ডুব দিতে ভয় পাইনি
মানুষ মেরেছি রক্ত মোছার আঁচল
সামনেই ছিল, সঞ্জীবনীর আয়না
কে কাকে দেখায়, কার মুখ কার ওষ্ঠ
উষ্ণ ললাট চায় না-
ঘোরে ধাতু, ঘ্রাণ শাসন করেন হেডিস
পাহাড় চূড়ায় দুঃখের কাছে যাইনি
ভালোবাসা ছিল নাকি ঘৃণা ছিল ? এখন
ঠিক মনে নেই, ঠিক যেন মনে পড়ে না ।
ভালোবাসা ছিল তাই আমি অত ঘৃণায়
ডুব দিতে ভয় পাইনি
মানুষ মেরেছি রক্ত মোছার আঁচল
সামনেই ছিল, সঞ্জীবনীর আয়না
কে কাকে দেখায়, কার মুখ কার ওষ্ঠ
উষ্ণ ললাট চায় না-
ঘোরে ধাতু, ঘ্রাণ শাসন করেন হেডিস
পাহাড় চূড়ায় দুঃখের কাছে যাইনি
ভালোবাসা ছিল নাকি ঘৃণা ছিল ? এখন
ঠিক মনে নেই, ঠিক যেন মনে পড়ে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন