রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
এ কেমন ভ্রান্তি আমার !
এলে মনে হয় দূরে স'রে আছো, বহুদূরে,
দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ ।
এলে মনে হয় অন্য রকম জলহাওয়া, প্রকৃতি,
অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্য অর্থবহ-
তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ ।
হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছো চুলে,
স্নেহ-পলাতক দারুণ রুক্ষ আঙুল ।
তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো,
সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকী বিশাদ-ক্লান্ত
করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে ।
এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি.....
কুশল শুধালে মনে হয় তুমি আসোনি,
পাশে বসলেও মনে হয় তুমি আসোনি ।
করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো,
দুয়ার খুল্লেই মনে হয় তুমি আসোনি ।
আসবে বললে মনে হয় অগ্রিম বিপদবার্তা,
আবহাওয়া-সংকেত , আট, নয়, নিম্নচাপ, উত্তর, পশ্চিম-
এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি ।
চ'লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ'লে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন