রাজকল্যাণ চেল
কবিতা লিখতে পারিনি বলে এখন আর আমার
কোন দুঃখ নেই
আমি কফি খাচ্ছি চা বানাচ্ছি কোন পথের শেষে
কোন গলির ভেতর ফুটেছে গোলাপ
আমি গোলাপের সন্ধানে গিয়েছি কাঁটার নিষেধ না মেনে এঁদোগলি
পচাডোবা নালা নর্দমা উত্তর ফ্রান্সের লিল শহর
মিলান রোডেশিয়ায় হেঁটেছি আমি
যে ইস্পাত গলিয়েছিল
যে ফসল ফলিয়েছিল
গতকাল তার সাথে দেখা হয়ে গেছে রাস্তায়
বলেছে
রাস্তায় আবার কোনোদিন ঠিক দেখা হয়ে যাবে দেখো
ওগো আমার লড়াই-এর দিনের সাথী
তাই ঘুরি পথে পথে

রাজকল্যাণ চেল এর আরও কবিতা পড়তে চাই। পোস্ট করার অনুরোধ রইল ।
উত্তরমুছুন